মৃত্যু দিবসে মৌলানা আবুল কালাম আজাদ, কস্তুরবা গান্ধি, কৃষ্ণা বসু ও জন্মদিবসে যতীন্দ্রমোহনকে শ্রদ্ধা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সৈনিক মৌলানা আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি তাঁকে স্মরণ করেন। সেই সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধির স্ত্রী কস্তুরবা গান্ধিরও আজ মৃত্যদিবস। তাঁর স্মরণে এক পোস্টে অভিযেক লেখেন, “তাঁর জীবন ছিল অনুচ্চারিত শক্তি ও নিঃস্বার্থ সেবার এক উজ্জ্বল উদাহরণ।” এর পাশাপাশি এদিন বসু পরিবারের সদস্যা প্রাক্তন সাংসদ তথা সমাজসেবী কৃষ্ণা বসুকেও মৃত্যুদিবসেও স্মরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মদিবসে উপলক্ষে তাঁর উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*