রোজদিন ডেস্ক : সন্ত্রাসের ছক কষার অভিযোগে ৮ জন সন্দেহভাজন কে আজ গ্রেফতার করলো দিল্লি পুলিশ।পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তারা যুক্ত বলে পুলিশের অনুমান। একজন বাংলাদেশি নাগরিক সহ ৬ জনকে তামিলনাড়ু থেকে ধরা হয়। ২ জন ধরা পড়ে পশ্চিমবঙ্গ থেকে। তাদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোন, সিম কার্ড পুলিশ উদ্ধার করেছে।
এর নেপথ্যে আর কোন চক্র আছে কিনা পুলিশ তদন্ত করছে। ধৃতদের ট্রেনে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।
তামিলনাড়ু থেকে ধৃতরা হল মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ ও মহম্মদ উজ্জ্বল। তারা ভূয়ো আধার কার্ড ব্যবহার দিয়ে পরিচয় গোপন করে তিরুপ্পুর পোশাক শিল্পে কাজ করতো।
সূত্রের খবর, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠনের সপক্ষে তারা সমাজ মাধ্যমে পোস্ট করতো। তারা সন্ত্রাসীদের সহায়তা করতো, বিভিন্ন শহরে রেকি করতো, দিল্লিতে জাতীয়তা বিরোধী পোস্টারও দিয়েছিল বলে অনুমান। লাল কেল্লা, চাঁদনি চকের কাছে হামলা হতে পারে বলে গোয়েন্দাদের কাছে খবর আসে, একাধিক ধর্মীয় স্থানে আক্রমণ হওয়ার আশঙ্কা। উল্লেখ্য, গত বছর লালকেল্লার কাছে ভয়ংকর বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান, বহু মানুষ আহত হন৷ এই প্রেক্ষিতে গোয়েন্দাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

Be the first to comment