১০টা

Spread the love
  1.  কিশতওয়ারে অপারেশন ত্রাশি-১-এ খতম তৃতীয় জঙ্গি। তার দেহাবশেষ এবং আরও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
  2. পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং বাংলাদেশের কট্টরবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তামিলনাড়ু থেকে আটক ছয় জন। অভিযুক্তরা হলেন, মীজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জল।
  3. এই জঙ্গিদের হ্যান্ডলারকেও চিহ্নিত করতে পেরেছেন তদন্তকারীরা। শাব্বির আহমেদ লোন নামে পরিচিত সেই হ্যান্ডলারের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদ এবং সিনিয়র কমান্ডার জাকি-উর-রহমান লাখভির যোগাযোগ রয়েছে বলেও দাবি করছেন তদন্তকারীরা।
  4. সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রত্যেক জেলার জন্য তিন সদস্যের কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার বিচারক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার। প্রত্যেক জেলায় এসআইআর-এ লজিক্যাল ডিসক্রেপেন্সি ও আনম্যাপড তালিকায় আওতাভুক্ত ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ হবে এই তিন সদস্যের কমিটির তত্ত্বাবধানে।
  5. সেচ দপ্তরের একটি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক ঠিকাদারের থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন কর্নাটকের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। ঠিকাদার বিজয় পুজারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিরাহাট্টির ওই বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
  6. প্রান্তিকের তৃণমূল কার্যালয় কাছেই অবস্থিত নির্মীয়মাণ হোটেল থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার মধ্যরাতেই শান্তিনিকেতনের প্রান্তিকের ওই নির্মীয়মাণ হোটেলে হানা দেয় পুলিশের বিশেষ দল।
  7. মিনাখাঁয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষের অভিযোগ। উভয় পক্ষই দাবি করেছে, তাদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছে।
  8. রবিবারের সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তীব্র সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘১,৫০০ টাকা দিয়ে ভাণ্ডার কেন বলছে? সিপিআইএম ক্ষমতায় এলে আরও বেশি টাকা দেওয়া হবে।’
  9. মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতেন মালদার কালিয়াচকের বামুনগ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকার বাসিন্দা সায়েদ শেখ। মধ্যপ্রদেশের সাগর জেলার শুরকি থানার সামনাপুর গ্রামে মারধরের শিকার হন। বর্তমানে তিনি বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
  10. অস্ত্র নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্টে ঢোকার চেষ্টা করায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মার্কিন সিক্রেট সার্ভিস সূত্রে খবর, রবিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে অনুপ্রবেশের চেষ্টা করে সন্দেহভাজন ব্যক্তি। সশস্ত্র ব্যক্তিকে সাবধান করা সত্ত্বেও তিনি কথা না শোনায় গুলি চালান নিরাপত্তারক্ষীরা তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*