রোজদিন ডেস্ক : আজ বিকেলে শিয়ালদহগামী হাবড়া লোকালে আচমকা আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাবড়া থেকে বিধাননগর স্টেশনে ট্রেন প্রবেশ করতেই বিপত্তি। যাত্রীরা পিছনের দিকে একটি কামরায় ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ওঠেন। প্ল্যাটফর্মেও ধোঁয়া ছড়িয়ে পড়লে আরও আতঙ্ক ছড়ায়। সব যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়েন। রেলের কর্মীরা, দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। কোন ক্ষয়ক্ষতি, হতাহতের খবর নেই। সূত্রের খবর, প্রাথমিকভাবে অনুমান, ব্রেকের গোলমালে আগুন লেগেছিল, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বিপদ এড়ানো গেছে। এতে স্বস্তিতে যাত্রী, স্টেশনে থাকা মানুষ জন, ব্যবসায়ীরাও।কি কারণে আগুন লাগে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Be the first to comment