টিএমসি-র অপশাসন, বিজেপির বিনাশ মডেলই রাজ্যে কংগ্রেসের উত্থান হবে, আশা চরণ সিং সাপরার

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে তৃণমূলের অপশাসন, বিজেপির বিনাশ মডেলই আগামী দিনে কংগ্রেসের প্রতি আমজনতার আস্থা ফেরাবে। আজ দলের জাতীয় নেতা চরণ সিং সাপরা এই কথা বলেন। মহারাষ্ট্রর এই বিশিষ্ট নেতা আজ প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপি ও টিএমসি-র বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। আগামী পয়লা মার্চ থেকে বিজেপির সঙ্কল্প যাত্রাকে নাটক বলে তীব্র কটাক্ষে বিঁধে বলেন ওদের বিকাশ মডেল আসলে বিনাশ মডেল। দিল্লি, মুম্বাই-এর বায়ূ দূষণ, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, মুম্বাই, দিল্লির একের পর এক সেতু ভেঙে পড়াই হল বিজেপির বিকাশ মডেল!!
রাজ্যের শাসক টি মসি-র বিরুদ্ধে নারী নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতি, সর্বস্তরে দুর্নীতি ইত্যাদি নিয়ে তীব্র আক্রমণ শানান। আরজি কর-এ তরুণী চিকিৎসক-এর নৃশংস ধর্ষণ, হত্যার প্রসঙ্গ তুলে চরণ সিং সাপরা বলেন, রাজ্যে ৩৫ হাজারের বেশি নারী নির্যাতনের ঘটনা হয়েছে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই সংখ্যা সব থেকে বেশি। তিনি কামদুনি, কসবা আইন কলেজের পড়ুয়া ধর্ষণেরও উল্লেখ করেন।
রাজ্যে সরকার গড়ার জন্য প্রধানমন্ত্রীর খোলা চিঠি কে তীব্র ধিক্কার জানান তিনি।
রাজ্যে যেভাবে এস আই আর চলছে সেই বিষয়ে কটাক্ষ করে বলেন, আগে ভোটাররা সরকার নির্বাচিত করতেন, এখন সরকারই ভোটারদের নির্বাচন করছে!
আসন্ন বিধান সভা নির্বাচনে এবার এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, এআইসিসি-র মুখপাত্র চরণ সিং সাপরার আশা, টিএমসি-র অপশাসন, বিজেপি-র বিনাশ মডেলে তাঁদের দলই জনতার আস্থা অর্জন করবেন।
স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ বসু, সুর্য সেন, ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ প্রমুখ মনীষিদের কথা শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করে বলেন, কংগ্রেস এঁদের কাছে চির ঋণী। ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম ও স্বাধীন দেশে সংবিধান রক্ষায় তাঁদের দলই লড়ছেন বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*