- শনিবার আচমকাই ইরানে মিসাইল হামলা চালাল ইজ়রায়েল। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তেহেরান।
- আমেরিকা, ইজ়রায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত। যার জেরে পশ্চিম এশিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।
- আফগানিস্তান ও পাকিস্তানের লড়াইয়ে নাক গলাতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক হামলা নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
- শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে ‘মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট এবং প্যাকেজিং ফেসিলিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
- উত্তরপ্রদেশের মৈনপুরীতে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এ দিন সকাল ৬টা নাগাদ সেখানকার একটি বাড়ির নীচের তলায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ই-রিকশা এজেন্সি, ক্লিনিক এবং একটি গুদামে।
- কমিশন সূত্রে খবর, এসআইআর তালিকায় উত্তর কলকাতা থেকে বাদ প্রায় ১৭ হাজার ভোটারের নাম।
- দক্ষিণ কলকাতার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ৩২০৭ জনের নাম।
- বাঁকুড়ায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে।
- দক্ষিণ ২৪ পরগনায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাতিল প্রায় ৫০ হাজার নাম। এই জেলায় আন্ডার অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে প্রায় ৫ লক্ষ ১৭ হাজার ভোটার।
- পশ্চিম মেদিনীপুরে বাদ গিয়েছে ১৮ হাজার ভোটারের নাম। ১ লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঝাড়গ্রাম জেলায় খসড়া তালিকায় ৫২ হাজার ৭৮৬ জনের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় বাদ পড়ল আরও ১ হাজার ৮৩৩ জনের নাম। চূড়ান্ত ভোটার তালিকা অনুয়ায়ী জেলার ভোটার সংখ্যা ৯ লক্ষ ৭ হাজার ৩০১ জন। এর মধ্যে ৬৬২৬ জনের নাম বিচারাধীন।
- আলিপুরদুয়ারে ভোটার তালিকায় নাম রয়েছে ১১,৯৬,৬৫১ জনের এবং বাদ গিয়েছে ১১,৬৯২ জনের নাম। সূত্রের খবর, ৮০,৪৯৪ জনের নাম এখনও বিচারাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন)।
- নদিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৬০হাজার ভোটার এবং প্রায় ২লক্ষ ১৬ হাজার ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন। হুগলিতে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। যদিও ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম বিচারাধীন রয়েছে।
- নদিয়ার হাঁসখালি থানার এক পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, মৃত ASI-এর নাম সুমন মণ্ডল।
- পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে এক ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতে দু’জনকে গ্রেপ্তার করল খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ধৃতরা হলেন খোকন মাহাতো এবং দীপঙ্কর মাহাতো।
- উত্তরবঙ্গের গোরুমারা ও জলপাইগুড়ি বনাঞ্চলে কড়া নজরদারি বন দপ্তরের। বন্যপ্রাণী শিকার রুখতে ড্রোন, কুনকি হাতি এবং জলপথে টহল দিচ্ছে বন দপ্তর।

Be the first to comment