- শনিবার সকাল থেকে তেহরান-সহ ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনী। উল্টো দিকে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে হামলা চালিয়েছে ইরান। সংঘর্ষ পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে বলে জানাল ভারতের বিদেশ মন্ত্রক।
- সংশ্লিষ্ট দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা যাচ্ছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক তথা কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবির নামের উপরে ‘Under Adjudication’ বলে লেখা রয়েছে।
- সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানালেন, এসআইআর-এর পরে রাজ্যের মোট ভোটার সংখ্যা বর্তমানে ৭, ০৪, ৫৯, ২৮৪ । বিচারাধীন রয়েছে ৬০, ০৬, ৬৭৫ জন ভোটারের নাম।
- বিবেচনার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হবে, আশ্বাস কমিশনের। নতুন ভোটার ১ লক্ষ ৮২ হাজার ৩৬ (ফর্ম ৬, ফর্ম ৬এ)। ফর্ম ৭-এ নাম বাদ ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩। ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। স্থানান্তরিত ভোটার ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬।
- খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। মূলত মৃত, স্থানান্তরিত, ভুয়ো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর পরে SIR-এ শুনানি করার পরে এখনও পর্যন্ত ৫ লক্ষ নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে।
- নির্বাচন কমিশনের দপ্তর জানিয়েছে, যদিও সেই ভোটার মনে করেন, ভুল করে তাঁর নাম বাদ চলে গিয়েছে, তা হলে তিনি Form 6-এর মাধ্যমে ফের আবেদন করতে পাবেন। তাঁর নথি যাচাইয়ের পরে নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
- ২০২৪ সালের ১৩ নভেম্বর তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিয়েছে হাইকোর্ট। জগদ্দল থানের ৫০ মিটারের মধ্যে খুন হয়েছিলেন তৃণমূল নেতা অশোক সাউ।
- অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মহিলা সহ ২০ জন নিহত, আহত বেশ কয়েকজন।
- ইরানের স্কুলে ইজরায়েলি বিমান হানায় ৫০ জনের বেশি নিহত।

Be the first to comment