রোজদিন ডেস্ক : আজ সকাল থেকে আমেরিকা – ইজরায়েলের যৌথ আক্রমণের প্রেক্ষিতে একাধিক উপসাগরীয় দেশে পালটা হামলা চালালো ইরানও। কাতার, বাহরিন, কুয়েত, ইউএই ইত্যাদি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করে তারা। এর ফলে আবুধাবিতে একজন নিহত হয়েছে। ইরান-সহ
মধ্য প্রাচ্যের একাধিক দেশে হামলা, পালটা হামলা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের বহু দেশ। ভারত চায় আলোচনায় সমস্যা মিটুক। চিনও উদ্বেগ ব্যক্ত করে সব পক্ষকে যুদ্ধ বিরতির আহবান জানিয়েছে।
ইরানকে মধ্য প্রাচ্যে হামলা বন্ধ করতে বলেছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন। দেশগুলির প্রধানরা ইরানের হামলার নিন্দা করে ফের আলোচনা শুরু করতে বলেছে।
অন্যদিকে আমেরিকার সেনেটর এডওয়ার্ড জে মারকি ইরানের ওপর তাঁর দেশের হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। এই হামলার জন্য মার্কিন কংগ্রেসের কোন অনুমোদন নেওয়া হয়নি। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকিকে বাড়িয়ে প্রচার করছেন বলেও তিনা মন্তব্য করেন। এই সঙ্কট নিরসনে তিনি কূটনৈতিক সমাধানের পথ খোঁজার কথা বলেন।

Be the first to comment