রোজদিন ডেস্ক : রাজ্যে সরকার বদলের আহবান জানিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি নিয়ে আজও রাজ্যের বিভিন্ন জেলায় উত্তেজনা দেখা দেয়।
অন্যদিকে এই যাত্রায় ভাল সাড়া মিলছে বলে গেরুয়া শিবিরের দাবি। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে তাঁদের অভিযোগ, এই জন্যই নানা ভাবে তাঁদের এই পরিবর্তন যাত্রায় বাধা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে শাসক দল।

ইতিমধ্যে একাধিক জায়গায় এই রথের ওপর হামলা, কাঁচ ভেঙে দেওয়া ইত্যাদি ঘটনা হলেও দমেননি বিজেপি নেতারা। পুর্ব নির্দিষ্ট কর্মসূচি মেনেই বিভিন্ন জেলায় এই রথযাত্রা চলছে। সঙ্গে সুর চড়ছে পারস্পরিক মন্তব্য, বাদানুবাদেরও।
পুর্ব বর্ধমানের গলসিতে বিজেপি নেতা রাজু পাত্রর মন্তব্য নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। অন্যদিকে বিজেপি সূত্রে জানানো হয়, আজ উত্তরবঙ্গ, দক্ষিনবঙ্গে একযোগে নয়টি জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ, স্বরূপনগর, পুরুলিয়া, হাওড়া- হুগলি, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও মেদিনীপুরে তা হবে। সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, বিপ্লব দেব, শমীক ভট্টাচার্য, খগেন মুর্মু, শান্তনু ঠাকুর, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, জগন্নাথ সরকার, জগন্নাথ চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট নেতারা এই সব যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিভিন্ন এলাকায় এই যাত্রা ঘিরে অশান্তিও অব্যাহত। নিউ টাউন, মুর্শিদাবাদ ইত্যাদি এলাকায় এই যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে বচসা বাধে। তবে এই সব উপেক্ষা করেই তাঁদের রথ যাত্রা এগিয়ে চলেছে বলে দলের দাবি।

Be the first to comment