মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে আচমকা পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ, সরিয়ে দিলো পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : গত ২৭ ফেব্রুয়ারি থেকে বেতন বৃদ্ধির দাবিতে বিকাশ ভবনের কাছে অবস্থান আন্দোলন করছেন তাঁরা। এতে কাজ না হওয়ায় আজ বিকেলে আচমকা মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চে নিজেদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বেশ কয়েকজন পার্শ্বশিক্ষক উপস্থিত হয়ে ধ্বনি দেন। এতে মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত অনেকেই ক্ষুব্ধ হন। পুলিশ, তাঁদের সরিয়ে দেয়।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, এই ধরনাস্থল থেকে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। ওঁদের সঙ্গে আলোচনা করে সরকারকে একটি গ্রহণযোগ্য বেতন কাঠামো তৈরির আর্জি জানান। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ওঁরা অবস্থান আন্দোলন করলেও সরকারের কোন হেলদোল না থাকায় আজ তাঁরা ধরনা মঞ্চে দাবি জানাতে গেছিলেন বলে জানান।
অন্যদিকে এই ঘটনায় কিছুটা হলেও মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের তাল কাটে। সচকিত হন উপস্থিত সকলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*