রাজনীতিতে আসতে চাইলে কষ্ট করতে হবে : রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক : রাজনীতিতে আসতে হলে কষ্ট করতে হবে। থাকতে হবে মূল্যবোধ। কেউ যদি রাজনীতিকে পেশা করতে চায়, এটা নেহাতই অপ্রীতিকর, বিরস কাজ বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ মন্তব্য করেন।
ভোটমুখি কেরালার ইদুকির এক কলেজ পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় এই কথা বলেন তিনি। জানান, যদি কেউ মুল্যবোধ নিয়ে এই কাজ করতে আসে, তাঁর পক্ষে এটি খুবই কঠিন কাজ। এর জন্য মার খেতে হতে পারে, ঠিক কাজ করার জন্য জেলও হতে পারে, কিন্তু যদি কেউ ভুল কারণে তা করেন, তাঁর পক্ষে এটি সহজ বলে তিনি মন্তব্য করেন।
তিনি যে কোনও অন্যায়ের সঙ্গে আপস না করে মুল্যবোধের রাজনীতি করতে চান, রাহুল গান্ধীর বক্তব্যে তা স্পষ্ট।


যদিও এটি অপ্রীতিকর, তবু অনেক কিছু শেখার, জানার আছে। তিনি যখন রাজনীতিতে আসেন, তখন অনেকে বলেছিলেন এখানে সৎ থাকতে পারবেন না। কিন্তু তিনি তা বিশ্বাস করেননি। তাঁর এই রাজনৈতিক জীবনে তিনি রাজনীতিতে সৎ থাকা যায় কিনা পরীক্ষা করছেন বলে পড়ুয়াদের জানান।


পৃথকভাবে কেরালার বিখ্যাত মার্শাল ল-ও করেন তিনি। রাহুল গান্ধীর এই সফর নিয়ে সংশ্লিষ্ট মহলে আজ ছিল খুশির আবহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*