১০টা

Spread the love
  1. মমতার ধরনা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এটা রাজনীতির মঞ্চ না। কেউ রাজনীতি করবেন না। মানুষের স্বার্থে শুধুমাত্র এসআইআর-এর প্রতিবাদ কর্মসূচি।’
  2. ‘২০২১ সালে কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। এ বার শুধু নো ভোট টু বললে হবে না। এ বার বলতে হবে বয়কট বিজেপি’, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  3. বিজেপির কাছে প্রাণের কোনও দাম নেই, আমাদের কাছে আপনাদের প্রাণ মণিমুক্তোর মতো: অভিষেক
  4. ‘আমাদের লড়াই বিজেপিকে ৫০-এর নীচে নামানোর লড়াই’ হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  5. আগামীকাল সকাল ১০টা থেকে ফের শুরু তৃণমূল কংগ্রেসের ধরনা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ধরনা। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  6. বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে এই হুমকি আসার পরেই হেস্টিংস থানার সঙ্গে যোগাযোগ করেন তারা। সঙ্গে সঙ্গেই তদন্তে নেমেছে পুলিশ।
  7. সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা ওই অমীমাংসিতদের নথি খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত বিবেচনাধীন কেস সাড়ে ৭ লক্ষ নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে।
  8. ৭ মার্চ, ঝাড়খণ্ড থেকে ১০০ জুডিশিয়াল অফিসার আসছেন। ওড়িশা থেকেও আসবেন আরও ১০০ জুডিশিয়াল অফিসার।
  9. দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে খোদ স্বাস্থ্য সচিবের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম।
  10. কাতারে অবস্থিত ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল বিদেশ মন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*