রোজদিন ডেস্ক :
তাঁর অনুষ্ঠানে একবার নিজে সাঁওতালি কন্যাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাসিমুখে তা উপভোগ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ তাঁর প্রিয় “ছোট বোন ” মুখ্যমন্ত্রী তাঁর অনুষ্ঠানে না যাওয়ায় ব্যথিত রাষ্ট্র পতি। আজ শিলিগুড়িতে সাঁওতাল সমাজের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকায় প্রকাশ্যেই নিজের মর্মবেদনা জানান তিনি। দৃশ্যত ব্যথিত রাষ্ট্রপতি বলেন, মমতা ব্যানার্জি তাঁর ছোট বোনের মত। হয়ত কোন কারণে ওঁর রাগ হয়েছে! নিজেকে বাংলার মেয়ে বলে জানিয়ে বলেন, তিনি আসবেন সবাই জানেন। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কেউই আসেননি। রাজ্যপাল না হয় বদল হয়েছেন, মুখ্যমন্ত্রী না আসায় রীতিমত দুঃখিত তিনি।
উল্লেখ্য, এসআইআরে রাজ্যে লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ও তাঁর দল ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন।
তাঁর অনুপস্থিতি নিয়ে খোদ রাষ্ট্রপতি ব্যাথিত হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশে সবাই এক থাকার বার্তাও দেন। আন্তর্জাতিক সাঁওতাল পর্ষদের নবম সম্মেলনে যোগ দিতে
আজ সকালে বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা আসেন তিনি। সেখান থেকে সড়ক পথে উত্তরা ময়দানে যান৷
আদিবাসী সমাজের সঙ্গে প্রকৃতি ও পরিবেশের মেল বন্ধনের প্রতীক হিসাবে একটি গাছের চারা রোপণ করেন। এই সমাজ কখন ও শোষণ করেনি, বরাবর বৈষম্যর বিরুদ্ধে লড়াই করেছে বলে জানান।
মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করলেও রাজ্যকে বিঁধতে ছাড়েননি রাষ্ট্রপতি। তাঁর আগমন সত্বেও সরকারের কোন প্রতিনিধি না আসায় বিস্মিত তিনি। এই অঞ্চলের আদিবাসীদের উন্নয়ন সত্যিই হয়েছে কিনা প্রশ্ন তোলেন। আদিবাসী শিশুদের শিক্ষা য় গুরুত্ব দেন।

Be the first to comment