- বিশ্বজয় ভারতের। টি-২০ নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে দিল ভারত। রব উঠলো জস্যি য্যায়সে কোই নেহি।
- দেশের শেয়ার বাজার সোমবার খোলার পরেই ধসে গেল। সাড়ে ৯টার সময়, সেনসেক্স কমেছে ২,২৬৮ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ। নিফটি৫০ কমেছে ৭১১ পয়েন্ট ২.৯১ শতাংশ।
- কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে দেখেই গো-ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। দেখানো হয় কালো পতাকা।
- ডোমজুড়ের পাকুরিয়া এলাকায় একটি টায়ারের গোডাউনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে।
- সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- কলকাতা পুরসভা শহরজুড়ে ৪৫টি ওয়ার্ডকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে কড়া নজরদারির ব্লু প্রিন্ট তৈরি করেছে।
- বেআইনিভাবে অস্ত্র মজুত রাখা এবং সরবরাহ করার অভিযোগে পাঞ্জাব থেকে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে পাঁচটি ৭.৬৫ মিলিমিটার দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
- ইরানের একটি প্রাথমিক স্কুলের পাশের নৌঘাঁটিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার নতুন প্রমাণ সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্র নৌঘাঁটিতে আঘাত হানছে। ওই হামলায় স্কুলে থাকা বহু শিশু-সহ মোট ১৭৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
- সৌদি আরবে হামলায় কোনও ভারতীয়র মৃত্যু হয়নি বলে জানালো রিয়াদের দূতাবাস।
- ইরানের যুদ্ধের কারণেই সাময়িক ভাবে দাম বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের। এই লড়াই থেমে গেলেই আবার জ্বালানির দাম কমবে বলে মন্তব্য করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment