রোজদিন ডেস্ক : আহমেদাবাদের শাপমুক্তি। বিশ্বসেরা হওয়ার পাশাপাশি এই ম্যাচ জিতে একের পর এক ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া। এই প্রথম কোনও দল তিনবার টি-২০ বিশ্বকাপ জিতল। এই প্রথম কোনও দল দু’বার টানা এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হল। এছাড়াও এই প্রথম কোনও দল ঘরের মাঠে বিশ্বসেরা।
টুর্নামেন্টের সেরা হলেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। ফাইনালে ৪৬ বলে ৮৯। ভারতীয় ক্রিকেটে বঞ্চনার আরেক নাম। কিন্তু সুযোগ পেয়েছেন অনেক কম। বিশ্বকাপের আগে ফর্মে ছিলেন না। ওই সময়ে উত্থান-পতনের সাক্ষী ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নিজের সেরাটা উপহার দেন। তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। ৫ ম্যাচেই ভারতের সর্বোচ্চ স্কোরার। যোগ্য হিসাবেই টুর্নামেন্টের সেরা হলেন কেরালার যুবক।
এই আহমেদাবাদেই ২০২৩ সালে ভেঙেছিল ভারতের স্বপ্ন। সেই ম্যাচেও দলে ছিলেন জশপ্রীত বুমরাহ। ফাইনালে ১৫ রানে ৪ উইকেট। টুর্নামেন্টে ১৪টি উইকেট। বলাই বাহুল্য ম্যাচের সেরা। সেরা হয়ে আহমেদাবাদের সেই স্বপ্নভঙ্গের কথা শোনা গেল বুমরাহর মুখে।

Be the first to comment