রোজদিন ডেস্ক : হঠাৎই যেন অকাল দেওয়ালি তে আজ রাতে মেতে উঠেছে কলকাতা সহ সারা রাজ্য। মুর্হুমুর্হু বাজি ফাটছে, আকাশে দেখা যাচ্ছে অজস্র আলোর ফুলঝুরি। সঙ্গে আনন্দের ধ্বনিতে চারদিক মুখরিত। টি ২০ বিশ্বকাপের এই জয়ে আপামর জনতা আজ খুশিতে মাতোয়ারা।
দিকে দিকে অনেকে জাতীয় পতাকা নিয়ে পথে বেরিয়ে পড়েছেন। বাইক, গাড়ি, পথচারী, সকলেই খুশিতে টইটম্বুর। একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচের বেড়া পেরিয়ে ফাইনালে ওঠা!! সারা দেশের আজ নজর ছিল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দিকে। বিকেল না হতেই গোটা আমেদাবাদ ছিল স্টেডিয়ামমুখি। এই কলকাতা সহ সারা রাজ্য, দেশের চোখ, মন ছিল টিভির পর্দায়। নিউজিল্যান্ডের
এক একটি উইকেট পড়েছে আর ঘরে ঘরে আনন্দের তুফান উঠেছে।
টিম ইন্ডিয়ার জয়ধ্বনি তে মুখর সারা দেশ।

Be the first to comment