বিশ্বজয় ভারতের, রব উঠলো জস্যি য্যায়সে কোই নেহি

Spread the love

রোজদিন ডেস্ক : আড়াই বছর আগে আমেদাবাদে এই স্টেডিয়ামেই ভেঙেছিল এক লক্ষ দর্শকের স্বপ্ন। আজ রবিবার সেখানেই স্বপ্নপূরণ। আরও একবার টি-২০ বিশ্বকাপ ভারতের। ফের বিশ্বসেরা ভারত। ফাইনালে নিউজ়িল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বার ট্রফি জিতল টিম ইন্ডিয়া। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করল তারা। সব মিলিয়ে তৃতীয় বার। ভারতের এই জয়ের পর গোটা টিমকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা টুর্নামেন্টে বল হাতে আগাগোড়া দুরন্ত ছন্দে ছিলেন যশপ্রীত বুমরাহ। ম্যান অব দ্যা ম্যাচও তিনি। ম্যাচের পর গ্যালারি জুড়ে তাই আওয়াজ উঠল জস্যি য্যায়সে কোই নেহি।

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় কিউয়িরা। ওখানেই ম্যাচ অর্ধেক শেষ।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্যা টুর্নামেন্ট সঞ্জু স্যামসন।
এমন পিচে টস জিতে যে কোনও অধিনায়ক চোখ বুজে ব্যাটিং নেবেন। মিচেল স্যান্টনার করলেন ঠিক উল্টোটা। যুক্তি দিলেন, পিচে অল্প ঘাস রয়েছে। পেসারদের দিয়ে তিনি ভারতের টপ অর্ডারকে বিপদে ফেলতে চান। তার বদলে ভারতের দুই ওপেনার অভিষেক আর সন্জু এমন ভাবে শুরু থেকে কিউয়ি বোলারদের ঠ্যাঙালেন সেখানেই অর্ধেক ম্যাচ সূর্যদের পকেটে। ২৫৫ রানে শেষ করে ভারত। যা একসময় তিনশো হতে পারে বলেও মনে হচ্ছিল। জবাবে নিউজিল্যান্ডকে দেখে একবারও মনে হয়নি তাঁরা জিততে পারে। শেষ পর্যন্ত ১৫৯ রানে থামল তাঁদের দৌড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*