ভোট কাটুয়া বিজেপির জন্যই ক্ষমতায় মুখ্যমন্ত্রী, তোপ শুভঙ্কর সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট কাটুয়া বিজেপির জন্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যে ক্ষমতায় আছেন বলে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সম্প্রতি এসআইআর নিয়ে ধর্মতলায় মুখ্যমন্ত্রীর ধর্ণায় তাঁর মন্তব্য, বক্তব্য নিয়ে এতটাই ক্ষুব্ধ তিনি। জানান, যে দেশ ও দল (কংগ্রেস) গান্ধীজি, নেহরুর লিগ্যাসি বহন করছে, সেখানে মুখ্যমন্ত্রীর সব অদ্ভুত বক্তব্যে তিনি হতবাক।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “আপনি না থাকলে কোন সম্প্রদায় আক্রমণ করবে? ”
এখানে জাতি ধর্ম, বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাই একসঙ্গে থাকেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য রাজ্যবাসী কখনোই গ্রহণ করবে না বলে দৃশ্যত ক্ষুব্ধ শুভঙ্কর সরকার জানান। বলেন, দুঃখের বিষয় সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী এই সব বলছেন!!
তাঁদের নেতা রাহুল গান্ধী যেখানে সারা দেশ ঘুরে সংবিধান রক্ষার শপথ নিচ্ছেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে সুভদ্র প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*