সংসদে গ্যাসের দাম কমানোর দাবি কংগ্রেস-সহ বিরোধীদের

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ভারতে রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম এক লপ্তে ৬০ ও ১১৪ টাকা বৃদ্ধি নিয়ে জনমানসে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়েছে। দাম বৃদ্ধি শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্তে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে। আজ এইসবের প্রতিবাদে সংসদে কংগ্রেস-সহ বিরোধীপক্ষ তুমুল বিক্ষোভে ফেটে পড়েন।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ক্ষোভের সঙ্গে বলেন, কতদিন মানুষ আর এইসব সহ্য করবেন? তিনি এই বিষয়ে সংসদে আলোচনার দাবি করেন। রান্নার গ্যাসের দাম একলপ্তে সিলিন্ডার প্রতি ৬০টাকা বৃদ্ধির তিনি তীব্র প্রতিবাদ করেন।

এই সঙ্কটের জন্য তিনি কেন্দ্রর নীতি ও পরিকল্পনাকে দায়ী করেন। বলেন, মানুষ কত সহ্য করবে? বেকারি বাড়ছে, গ্যাসের এই পরিস্থিতি, সংসদে আলোচনা হলে ভাল হত।
উল্লেখ্য, গ্যাসের মূল্যবৃদ্ধি, মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গতকাল থেকেই কংগ্রেস-সহ বিরোধীরা সংসদে আলোচনার দাবি জানাচ্ছেন।
অন্যদিকে রান্নার গ্যাসের সঙ্কটে কলকাতা-সহ এই রাজ্য, বেঙ্গালুরু, চেন্নাই, বিহার-সহ দেশের বিভিন্ন রাজ্যে বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, বহু সাধারণ মানুষের বাড়িতে রান্নাও বন্ধ হওয়ার জোগাড়।
এই প্রবল সঙ্কট নিয়ে কেন্দ্র-সহ রাজ্য সরকারগুলিও খুবই উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*