খুনের হুমকি গায়ক বাদশাকে, চাঞ্চল্য বলিউড-সহ বিনোদন মহলে

Spread the love

রোজদিন ডেস্ক : বিখ্যাত পঞ্জাবি গায়ক বাদশা কে খুনের হুমকি নিয়ে তোলপাড় উঠেছে বলিউড সহ বিনোদন মহলে। কুখ্যাত লরেন্স বিশ্নোই গোষ্ঠী এই হুমকি দিয়েছে। সূত্রে র খবর, গতকাল রণদীপ মালিক, অনিল পন্ডিতের অ্যাকাউন্ট থেকে বাদশাকে হুমকি দিয়ে বলা হয়, “আমরা সরাসরি তোমার কপালে গুলি করবো।”
রণদীপ নিজেকে বিষ্ণোই গোষ্ঠীর বলে দাবি করায় চিন্তা বেড়েছে। সম্প্রতি বাদশার গাওয়া মিউজিক ভিডিও “টটীরী ” নিয়ে বিতর্কের সূত্রপাত। তবে তা নিয়ে যে তাঁকে এমন ভাবে প্রণে মারার হুমকি দেওয়া হবে তা হয়ত তিনি নিজেও ভাবেননি।বছর দুয়েক আগেও লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর বিষ নজরে পড়েছিলেন বাদশা, সেই বারেও তাঁর ওপর হামলা হয়। সেবার চন্ডীগড়ে বাদশার মালিকানাধীন একটি নৈশ ক্লাবের সামনে কাক ভোরে বিস্ফোরণ হয়, তাঁকে নিশানা করেই তা হয়েছিল বলে পুলিশ মনে করে। তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে ফোন এলেও তেমন গুরুত্ব দেননি তিনি। এবারও হুমকি বার্তায় সেই কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।
একটি গানের কলি নিয়ে বাদশাকে নিশানা করেছে এই কুখ্যাত গোষ্ঠী। অভিযোগ, এতে হরিয়ানার নারীদের অবমাননা হয়েছে। ওই রাজ্যের মহিলা কমিশনও এতে ক্ষুব্ধ। তারা বাদশাকে গ্রেফতারের দাবি করেছে।
লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর হুমকি বার্তা নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*