রোজদিন ডেস্ক :
রাজ্যের শাসক ও যারা শাসক হওয়ার স্বপ্ন দেখছে, এই দুই দলকেই তীব্র ধিক্কার জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। গতকাল উত্তর কলকাতায় বিজেপি ও টিএমসি কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধ, তান্ডব দেখে স্তম্ভিত তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, গতকাল কপালে তিলক কেটে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা তান্ডব চালালো, তা নিন্দার ভাষা নেই। এরা রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছে!!
অন্যদিকে শাসক টিএমসিও যেভাবে তাদের সঙ্গে দিনেরবেলায় খণ্ডযুদ্ধে জড়ালো এতেও আতঙ্কিত, স্তম্ভিত তিনি। এর জেরে মন্ত্রীর বাড়ি আক্রান্ত হোল, পুলিশ কর্মী, আধিকারিকরা আহত, রক্তাক্ত হলেন, এ কোন বাংলা? প্রশ্ন তোলেন শুভঙ্কর সরকার। বলেন, রাজ্যবাসী এই বাংলা চায় না। তাঁরা শান্তি, সংহতি, উন্নয়ন চান।
রাজ্যবাসীকে তাঁর আবেফন, বিজেপি-কে রুখে দিন। টিএমসি-কে পরিহার করুন।
বিজেপি-কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, যারা এখানে সরকার গড়তে চায়, সমর্থন চাওয়ার প্রথম ধাপেই তাদের এই রূপ!! আবার শাসক টিএমসি-কেও তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন এই গুন্ডামি আর বরদাস্ত করা নয়। উভয় দলের বিরুদ্ধেই সুর চড়িয়ে তিনি বলেন, যারা শান্তি, সুস্থিতি, উন্নয়নের কথা বলে, এমন রাজনৈতিক দলকেই রাজ্যবাসী ভোট দিন, তাঁরা তাই চান।
কংগ্রেস, যারা সংবিধান বাঁচানোর কথা বলে, সুস্থিতি, শান্তি চায়, তাদেরই ভোট দিতে তাঁর এই আহবান বলে স্পষ্ট ইঙ্গিত মেলে।

Be the first to comment