রোজদিন ডেস্ক : ঠিক নির্বাচনের মুখে আর একটা মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভাণ্ডারের পর বাড়ল পুরোহিত,-ইমাম, মোয়াজ্জেমদের ভাতা। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে সবার। ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন ২০০০ টাকা। আগে পেতেন ১৫০০ টাকা করে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত খুশি ধর্মগুরুরা।
https://x.com/mamataofficial/status/2033108530618843225?s=48
ওই পোস্টেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন করে পুরোহিত এবং মোয়াজ্জেমরা যে আবেদনপত্র জমা দিয়েছেন, তাও রাজ্য সরকার অনুমোদন করেছে। তিনি আরও লেখেন, আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলছি যেখানে প্রতিটি সম্প্রদায়, ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, শক্তিশালী করা হয়। আমি জন্য আমরা গর্বিত। এই ভাতা বৃদ্ধি নিয়ে শাসকদলকে নিশানা করেছে বিজেপি।

Be the first to comment