আট আসনে উপ নির্বাচনের ঘোষণা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : 
আগামী ৯ এপ্রিল ও ২৩ এপ্রিল দেশের ছয়টি রাজ্যের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানান, গোয়া, ত্রিপুরা ও নাগাল্যান্ডের একটি করে আসনে ৯ এপ্রিল উপ নির্বাচন হবে। ওই দিনই কর্ণাটকের দুটি আসনে ও উপ নির্বাচন হবে।
মহারাষ্ট্রর দুটি ও গুজরাটের একটি আসনে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল।
আগামী ৪ মে এই আটটি উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফলও ৪ মে ঘোষণা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*