রোজদিন ডেস্ক :
রাজ্যে এসআইআরের পর কয়েক লক্ষ ভোটারের নাম এখনও নিষ্পত্তি হওয়ার আগে ভোট ঘোষণায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসও সিপিএম। আজ দুই বিরোধী দলই পৃথকভাবে এই নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্বাচনের এক সপ্তাহ আগে এই সব বিবেচনাধীন ভোটারদের বিষয়ে নিষ্পত্তির জোরালো দাবি তুলেছেন। তাঁর প্রশ্ন, ৬০ লক্ষর বেশি ভোটারের নাম বিবেচনাধীন, তাঁরা কিভাবে নির্বাচনে অংশ নেবেন! সিইসি জ্ঞানেশ কুমারকে বিঁধে তিনি বলেন, এর আগে অন্য কোনও কমিশনারকে নিয়ে এত প্রশ্ন ওঠেনি। নির্বাচন আমজনতার কাছে উৎসবের মত, কিন্তু যেখানে এত লক্ষ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন, সেখানে এই উৎসব হবে কি করে!! সিইসি এখন বিচারবিভাগের ওপর দায় চাপিয়েছেন বলে তিনি উষ্মা ব্যক্ত করেন। দাবি করেন, নির্বাচনের সাত দিন আগে এর নিষ্পত্তি করতে হবে।
অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পৃথকভাবে এসআইআরে ৬০ লক্ষর বেশি নাম বিবেচনাধীন থাকায় একরাশ ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, সংখ্যালঘু, দলিত, গরিব, পিছিয়ে পড়া মানুষদের নামই এতে বেশি আছে। তিনি ও এর নিষ্পত্তি চান। না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
তবে নির্বাচন দু-দফায় হওয়ার খবরে রাজনৈতিক মহল, খুশি আমজনতাও।

Be the first to comment