১০ টা

Spread the love
  1. দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়।
  2. কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল।
  3. তিন ধরনের পর্যবেক্ষক মিলিয়ে ৪০০ জনের বেশি পর্যবেক্ষক রাজ্যে আসবেন।
  4. সপা-র সুপ্রিমো অখিলেশ যাদব আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘মমতাই জিতবেন। তিনি আবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবেন।’
  5. রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।
  6. ওড়িশায় রাজ্যসভা নির্বাচনের আগে হুইপ ভঙ্গের অভিযোগে তিন বিধায়ককে শোকজ় করল বিজেডি এবং কংগ্রেস।
  7. তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ ও আমডাঙা। সংঘর্ষে জখম হলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী।
  8. সিকিমে প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে বহু জায়গায় গাছ পড়ে গিয়েছে। তুমিন-লিঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাকদং কাফেরে গাছ চাপা পড়ে কালা দেবী ছেত্রী নামে এক ৫৫ বছর বয়সি মহিলার মৃত্যু হয়েছে।
  9. দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধ ব্লকের একাধিক এলাকায় শিলাবৃষ্টি হয়।
  10. বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ বেশ কিছু জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*