নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিলো কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক :
রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন।
যা নজিরবিহীন বলেই অভিজ্ঞ মহল মনে করেন।
নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, রাজ্যের নতুন মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে দুষ্যন্ত নারিয়ালকে। স্বরাষ্ট্র সচিব হচ্ছেন সঙ্ঘমিত্রা ঘোষকে।। তাঁরা যথাক্রমে ১৯৯৩ ও ১৯৯৭ সালের আইএএস।


রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো এক নির্দেশিকায় অবিলম্বে তা কার্যকর করতে বলা হয়েছে।
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে সুত্রের খবর।
কমিশনের নির্দেশিকায় আরও বলা হয়েছে , ১৬ মার্চ বিকেল ৩ টের মধ্যে এই নির্দেশ কার্যকর হয়েছে কিনা কমিশনকে জানাতে হবে।
অপসারিত এই দুই আমলাকে নির্বাচন সংক্রান্ত কোনও পদে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া অবধি নিয়োগও করা যাবে না।
এর আগে সিপি, ডিজি ইত্যাদি পদস্থ আমলাদের সরানোর নজির থাকলেও ভোট ঘোষণার পরই রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আমলাকে সরানোর ঘটনা নজিরবিহীন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
পাঁচ রাজ্যে নির্বাচনে এই রাজ্যের ওপরই নির্বাচন কমিশনের শ্যেন দৃষ্টি আছে ও থাকবে বলেই মনে করেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*