চোখের জলে, সম্মানের শেষ বিদায় হরিশ রানাকে

Spread the love

রোজদিন ডেস্ক :
বড় কঠিন এই সময়। তবু প্রিয় সন্তানের যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না তাঁরা। শীর্ষ আদালত হরিশ রানার নিষ্কৃতি মৃত্যুর আর্জি অনুমোদনের পর তাঁকে সম্মানের সঙ্গে শেষ বিদায় দিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। আজ অত্যন্ত বেদনাঘন পরিবেশে তাঁকে বিদায়ের প্রস্তুতি নেওয়া হয়।
সূত্রের খবর, নতুন দিল্লির এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে। সেখানে চিকিৎসকরা আইনি ভাবে তাঁকে মুক্তি দেওয়ার সব ব্যবস্থা নেবেন।
উল্লেখ্য, গাজিয়াবাদের তরুণ হরিশ রানা (৩১) গত তের বছর ধরে সম্পুর্ন চলচ্ছক্তি রহিত, বাহ্যিক জ্ঞানহীন, যন্ত্রের সহায়তায় তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এই অবস্থা থেকে তাঁর আর সুস্থ হওয়ার কোন আশা না থাকায় অসহায় বাবা মা তাঁর নিষ্কৃতি মৃত্যুর আর্জিতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াই এর পর গত সপ্তাহে শীর্ষ আদালত তাঁকে সম্মান জনক ভাবে মুক্তির রায় দেন।
এবার তার প্রস্তুতি শুরু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*