বিজয়নের নেতৃত্বে কেরালায় লড়বে এলডিএফ, আজই প্রার্থী তালিকা প্রকাশ করল সিপিএম

Spread the love

রোজদিন ডেস্ক :
তিনি দুবারের মুখ্যমন্ত্রী, ছিলেন রাজ্য সম্পাদকও, এবার কেরালা বিধানসভা নির্বাচনে তাঁর নেতৃত্বেই তৃতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়বে এলডিএফ। তিনি পিনারাই বিজয়ন, কেরালার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট এর প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কার্যত হিমসিম খাচ্ছে সিপিএম, তখন কেরালায় নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার দিনই ছিয়াশি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিলো বড় শরিক সিপিএম। একশো চল্লিশ আসনের কেরালা বিধানসভায় এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে তাদের জোর টক্কর হবে বলে রাজনৈতিক মহল মনে করেন। আসরে আছে গেরুয়া শিবিরও, তাদেরও নজর এবার আসন জেতার।
আজ তিরুবন্তপুরমে দলের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দম এই তালিকা প্রকাশ করেন।

এবার নয় জন বিধায়ক বাদ পড়েছেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ সব মন্ত্রীরাই প্রতিদ্বন্দ্বিতার আসরে আছেন বলে জানা যায়।
কেরালায় গত দুবার বিজয়নের নেতৃত্বে নজিরবিহীনভাবে পরপর জয়ী হয়েছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। এবার তাদের সামনে কঠিন লড়াই। সাধারণ ভাবে দক্ষিণের এই ছোট রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয়। এবার তৃতীয় বার ক্ষমতায় আসার লক্ষ্যে লড়বে এলডিএফ, তবে সফল হবে কিনা তা ভবিষ্যতই বলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*