২৪ ঘণ্টার মধ্যে সরকারি দফতর থেকে সরাতে হবে রাজনৈতিক দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, হোর্ডিং ও পতাকা, নির্দেশ কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই সরকারি জায়গা থেকে রাজনৈতিক প্রচারের সমস্ত চিহ্ন দ্রুত সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, সরকারি অফিস থেকে নির্বাচন সংক্রান্ত দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, হোর্ডিং ও পতাকা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। পাবলিক স্পেসের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দর, সেতু, সরকারি বাস এবং বিদ্যুৎ বা টেলিফোনের খুঁটির মতো জায়গা থেকে সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।
এদিকে আদর্শ আচরণবিধি চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্তের উপর নজরদারি বাড়াতে একটি স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। এই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট দফতরের সচিব বা প্রধান সচিব এবং সমন্বয় দফতরের সচিব বা প্রধান সচিব। ২২ মার্চের মধ্যে এই কমিটি গঠন করে কমিশনকে জানাতে হবে। আচরণবিধি চলাকালীন কোনও সরকারি দফতর নতুন প্রকল্প বা প্রস্তাব কার্যকর করতে চাইলে প্রথমে সেই প্রস্তাব স্ক্রিনিং কমিটির কাছে পাঠাতে হবে। কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন দিলে তবেই মুখ্য নির্বাচনী আধিকারিকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠানো যাবে। কোনও দফতর সরাসরি কমিশনের কাছে ফাইল পাঠাতে পারবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*