দেশ জুড়ে জ্বালানি সঙ্কট, প্রতিবাদে আজ পথে তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রের ভুল নীতির জেরে দেশ জুড়ে তীব্র জ্বালানি-সংকট। যুদ্ধের অজুহাতে আচমকা জ্বালানির মূল্যবৃদ্ধি ও মানুষের চূড়ান্ত হয়রানি। প্রতিবাদে আজ, সোমবার রাজপথে মহামিছিল তৃণমূল কংগ্রেসের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ-মিছিলে হাঁটবেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা। বিকেল ৪টে থেকে শুরু হবে মিছিল। ইতিমধ্যে দলের তরফে মিছিলের পোস্টার প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনীর যুদ্ধে মোদি সরকারের অপদার্থ পররাষ্ট্রনীতিতে ভারত জুড়ে জ্বালানির আকাল। এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে পেট্রোল ও ডিজেলের হাহাকার। গৃহস্থের হেঁশেল থেকে গণপরিবহনে মারাত্মক প্রভাব পড়েছে। এলপিজির অভাবে স্কুলের মিড-ডে-মিল থেকে বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানের ক্যান্টিন, ছোট-বড় রেস্তোরাঁ ও বিভিন্ন মন্দিরের ভোগ রান্নায় কাটছাঁট করা হয়েছে। পেট্রোল পাম্পে তেল, গ্যাসের জন্য লম্বা লাইন অটো, গাড়ির। এই পরিস্থিতি নিয়ে প্রথমদিন থেকে প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। সংকট মোকাবিলায় একাধিক বৈঠক করে গুচ্ছ নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এসওপি জারি হয়েছে।কালোবাজারি রুখতে কড়া নির্দেশও দিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*