রোজদিন ডেস্ক :
ওড়িশার কটকের সরকারি মেডিকেল কলেজের ট্রমা কেয়ারের আইসিইউ-তে আগুনে পুড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন দশ জন রোগী। ভয়ংকর এই খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার কাকভোরে কটকের নামী এসসিবি হাসপাতালের ট্রমা কেয়ারে এই আগুন লাগে। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি-সহ পদস্থ আধিকারিক রা ঘটনা স্থলে চলে যান। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতেরর শর্ট সার্কিট এর কারণ। পুলিশ, দমকল বাহিনী, হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এই ঘটনার সময় ২৩ জন ওই ট্রমা কেয়ার আইসিইউ-তে ভর্তি ছিলেন,তাঁদের মধ্যে ১০ জন প্রাণ হারান। অন্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা, উদ্বেগ দেখা দেয়।
মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কিভাবে এই ঘটনা হল তা তদন্ত করা হচ্ছে৷

Be the first to comment