- জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল।
- রবিবার রাতে এক নির্দেশে নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালাকে মুখ্যসচিব নিয়োগ করা হয়েছে। আর ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব পদে বসানো হচ্ছে।
- দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ-মিছিলে হাঁটবেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা। বিকেল ৪টে থেকে শুরু হবে মিছিল।
- কটক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সোমবার ভোরে ভয়াবহ আগুন লাগে। মৃত্যু হয়েছে অন্তত ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের ১১জন কর্মী।
- এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
- সোমবার রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা।
- তেলঙ্গানার মেচ্চাল–মালকাজগিরি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দু’জন।
- ২০২৬ অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিল পল থমাস অ্যান্ডারসনের One Battle After Another।
- ইরানের যে সব জায়গায় ড্রোন তৈরি করা হয়, সেগুলিতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।
- দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে সাসপেন্ড করা হয়েছে যাবতীয় ফ্লাইট। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িক ভাবে ফ্লাইট সাসপেন্ড করার কথা জানানো হয়েছে।

Be the first to comment