ইরানের নৌবাহিনীর কমান্ডার নিহত! দাবি ইজরায়েলের

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কর্পস (আই আর জি সি) শাখার নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন! আজ ইজরায়েলের পক্ষে এই দাবি জানিয়ে বলা হয়, ইরানের দক্ষিণের বন্দর শহর বন্দর আব্বাসে হরমুজ প্রণালীর কাছে বিমান হানায় তিনি প্রাণ হারিয়েছেন। জেরুজালেম পোস্টের এই খবরে ইরানের মন্তব্য মেলেনি। ইজরায়েলের প্রতিরক্ষা শক্তিও কোন মন্তব্য করতে অস্বীকার করেছে।
ইজরায়েলের জনৈক আধিকারিক জানান, বন্দর আব্বাসে আলিরেজা তাংসিরিকে নিশানা করে আক্রমণ করা হয়। তাঁর দাবি, হরমুজ রক্ষায় নিহত কমান্ডারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তবে ইরান এই নিয়ে এখনও কিছু না বলায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা আছে। সূত্রের খবর ইরান – ইরাক যুদ্ধে আলিরেজা তাংসিরি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরান টোল পদ্ধতি চালু করেছে বলে জানা গেছে৷ ভারতের জাহাজকে চলাচলের ছাড় দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে এই দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*