প্রচন্ড ঝড় বৃষ্টিতে বিপত্তি, মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমান, উদ্বেগ

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রচন্ড ঝড় বৃষ্টিতে বিপত্তি। বর্ধমান থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে নামতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান। এখন ও আকাশে চক্কর দিচ্ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসন সহ সব মহলেই।

আজ বর্ধমানের নির্বাচনী সভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর চার্টারড বিমান কলকাতা অভিমুখে রওনা দেয়। বিকেল ৪টেয় কলকাতা বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল। কিন্ত এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি থাকায় তা নির্দিষ্ট সময়ে অবতরণ করতে পারেনি। মাঝ আকাশে চক্কর দিতে থাকে। চালক বারবার চেষ্টা করেও তা নিরাপদে অবতরণ করতে পারছেন না। বিমানে জ্বালানি কতটা আছে তা জানা না যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সহ প্রশাসনিক মহল গভীর উদ্বিগ্ন।
এখন ঝড়ের বেগ কিছুটা কমলেও বৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রীর বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া বা নিরাপদে অবতরণ করানোর জন্য সব রকম চেষ্টা চলছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*