- সিইও দপ্তরে রদবদল। সরানো হলো রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। তাঁর জায়গায় এলেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ।এর সঙ্গেই সরানো হলো নরেন্দ্রনাথ দত্ত (অ্যাডিশনাল সেক্রেটারি) ও সুপ্রিয় দাস (অ্যাডিশনাল সেক্রেটারি) ও জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকারকে।
- রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।
-
বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে নির্বাচন কমিশন এবং অমিত শাহ, প্রার্থীদের নজর রাখতে নির্দেশ অভিষেকের
- সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার।
- বাসন্তীকে পুলিশকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেন মোল্লা-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বাকি দুই অভিযুক্তের নাম আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজী।
- প্রার্থী বদলের দাবিতে সোমবার দুপুরে বর্ধমান শহরের বি সি রোডে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভ দেখান একদল নেতা-কর্মী। বর্ধমানে জেলা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলল।
- এক যুবককে ছুরি মেরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় হুগলির পাণ্ডুয়ায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চার দুষ্কৃতী। আক্রান্ত যুবকের নাম সোমনাথ বাউল দাস (২১)।
-
ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে বর্ধমানের কাঁকসায় এক যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠলো।
- বাদুড়িয়ার বিদায়ী টিএমসি বিধায়ক কাজি রহিম কংগ্রেসে যোগ দিলেন
- ক্ষমতা গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যেই একটি ১০০ দফার ‘অ্যাকশন প্ল্যান’ প্রকাশ করেছেন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।

Be the first to comment