১০টা

Spread the love
  1.  সিইও দপ্তরে রদবদল। সরানো হলো রাজ্যের ডেপুটি সিইও সুব্রত পালকে। তাঁর জায়গায় এলেন নতুন ডেপুটি সিইও রাহুল নাথ।এর সঙ্গেই সরানো হলো নরেন্দ্রনাথ দত্ত (অ্যাডিশনাল সেক্রেটারি) ও সুপ্রিয় দাস (অ্যাডিশনাল সেক্রেটারি) ও জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকারকে।
  2. রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।
  3. বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে নির্বাচন কমিশন এবং অমিত শাহ, প্রার্থীদের নজর রাখতে নির্দেশ অভিষেকের

  4.  সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার।
  5. বাসন্তীকে পুলিশকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জাকির হোসেন মোল্লা-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বাকি দুই অভিযুক্তের নাম আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজী।
  6. প্রার্থী বদলের দাবিতে সোমবার দুপুরে বর্ধমান শহরের বি সি রোডে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভ দেখান একদল নেতা-কর্মী। বর্ধমানে জেলা কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলল।
  7. এক যুবককে ছুরি মেরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় হুগলির পাণ্ডুয়ায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় চার দুষ্কৃতী। আক্রান্ত যুবকের নাম সোমনাথ বাউল দাস (২১)।
  8. ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে বর্ধমানের কাঁকসায় এক যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠলো।

  9. বাদুড়িয়ার বিদায়ী টিএমসি বিধায়ক কাজি রহিম কংগ্রেসে যোগ দিলেন
  10.  ক্ষমতা গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যেই একটি ১০০ দফার ‘অ্যাকশন প্ল্যান’ প্রকাশ করেছেন নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*