প্রধানমন্ত্রীর মুখে সবরিমালা নেই কেন? প্রশ্ন রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভোটমুখি কেরালায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারে সবরিমালা প্রসঙ্গ কেন নেই বলে প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। এতেই বোঝা যায় বিজেপির সঙ্গে সিপিএমের গোপন সমঝোতা আছে বলে তিনি ইঙ্গিত দেন। রাহুল গান্ধী বলেন, সাধারণত প্রধানমন্ত্রী যেখানেই যান, মন্দির, ধর্মের কথা বলেন। অথচ পালাক্কাডে গতকালের নির্বাচনী প্রচারে উনি বোধহয় ভুলেই গেছিলেন সবরিমালায় বামপন্থীরা আয়াপ্পার সোনা চুরি করেছিলেন!
এখানে দুটো বিষয় দেখা যাচ্ছে, বিজেপি ও এলডিএফ এক সঙ্গেই কাজ করছে, দ্বিতীয়ত প্রধানমন্ত্রী এখন আর ধর্ম, হিন্দুত্ব, মন্দিরের কথা ভাবেন না বলে তিনি কটাক্ষ করেন।
কেরালায় ইউডিএফ ক্ষমতায় এলে সবরিমালায় অনিয়মে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ আদুরে এক নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী আরও বলেন, তাঁরা বিজেপি সমর্থিত এলডিএফের বিরুদ্ধে লড়াই করছেন।
তাঁর বিরুদ্ধে ৩৬টি অভিযোগ আনা হয়, ৫৫ ঘণ্টা জেরা করা হয়, কিন্তু দুর্নীতিগ্রস্ত বামপন্থীদের বিরুদ্ধে কেন কোন ব্যবস্থা নেওয়া হয় না তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*