দিলীপ শুভেন্দু পাশাপাশি, মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পাশে নিয়ে মনোনয়ন দাখিল শুভেন্দুর

Spread the love

সুদীপ্তা ঘোষ : 

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে ঐক্যের ছবি ধরা পড়ল। এদিন শোভাযাত্রায় দিলীপ ঘোষকে পাশে নিয়ে হলদিয়ার এসডিও অফিসে এসে নন্দীগ্রামের জন্য মনোনয়নপত্র পেশ করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছাব্বিশে নির্বাচনের আগে অন্তর্দ্বন্দ্ব ভুলে ফের শুভেন্দু দিলীপ কাছাকাছি। এর একটা ইতিবাচক প্রভাব ভারতীয় জনতা পার্টির আগামী নির্বাচনে পড়বে বলে রাজনৈতিক মহল থেকে মনে করা হচ্ছে ।শুভেন্দু এ দিন বলেন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না বাংলাকে জামাতের হাত থেকে রক্ষা করতে হবে। এদিন হলদিয়ার সভা থেকে তৃণমূলকে বিধানসভা ভোটে হারানোর ডাক দেন। শুভেন্দু অধিকারী আরো বলেন ভোটে জিতে বিজেপির প্রথম এবং প্রধান কাজ হবে বেকারদের চাকরি মহিলাদের নিরাপত্তা এবং শিল্প উন্নয়ন। সভায় ধর্মেন্দ্র প্রধান মমতা ব্যানার্জির সমালোচনা করেন। তিনি ভোটারদের কাছে আবেদন জানান যে তারা যেন পশ্চিমবঙ্গে একটি ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে বিজেপিকে নির্বাচিত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*