দশে দশ

Spread the love
  1. রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। উত্তরবঙ্গে জনসভার মাধ্যমে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও শামসেরগঞ্জে। পরে বীরভূমের মুরারইতেও একটি প্রচারসভা করবেন তিনি।
  3. দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন বর্ধমানের রায়না, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং বজবজ বিধানসভা এলাকায়।
  4. প্রধানমন্ত্রীর সভার আগে কোচবিহারে চলছিল নাকা চেকিং। সেই সময়ই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী।  ধৃতদের থেকে মিলেছে ছ’টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ।
  5. বিধানসভা ভোটে আরও ৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আবার ৩ আসনে প্রার্থীকেও বদল করা হল।
  6.  দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলের পন্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে বাড়িতে সরবরাহকারী রান্নার গ্যাসের পাইপে বিস্ফোরণ হয়। পাইপ থেকে গ্যাস বের হতে শুরু করে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা।
  7. রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নেপথ্যে থাকা রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবিতে  রাজপথে নামল টলিউড।
  8. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আমেরিকা অত্যাধুনিক JASSM-ER দূরপাল্লার ক্রুজ় মিসাইল মোতায়েন করছে।
  9. ইরানে ভেঙে পড়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন।
  10. ইরানের বুশেহর পরমাণুকেন্দ্রের কাছে হামলা চালাল আমেরিকান এবং ইজ়রায়েলি বায়ুসেনা। হামলায় মৃত্যু হয়েছে এক জনের। এর পরেই ‘মারাত্মক বিকিরণ ঝুঁকি’ নিয়ে সতর্ক করল ইরান। ওই হামলার তীব্র নিন্দা করেছে তেহরান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*