তৃণমূলের অভিযোগ, পানিহাটির সেক্টর অফিসারকে সরালো কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : পানিহাটি বিধানসভা কেন্দ্রে কমিশন নিযুক্ত সেক্টর অফিসারকে বিজেপির নির্বাচনী প্রচারে দেখা যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে দ্রুত কড়া পদক্ষেপ নিয়ে তাঁকে সরিয়ে দিল কমিশন। অভিযুক্ত অতনু চক্রবর্তী কমিশনের অফিসার নিযুক্ত হওয়া সত্ত্বেও শুক্রবার একটি ভিডিওতে (ভিডিও-র সত্যতা যাচাই রোজদিন.ইন করেনি) তাঁকে বিজেপি কর্মীদের সঙ্গে পতাকা লাগানোর প্রস্তুতিতে দেখা গিয়েছে। তারপরই ওই অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এর জেরে শনিবারই পানিহাটির রিটার্নিং অফিসারের তরফে উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে অভিযুক্ত সেক্টর অফিসারকে দায়িত্ব থেকে অপসারণের পাশাপাশি তাঁকে শোকজ করা হয়েছে।  কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*