গঙ্গার ভাঙনে লোক মরছে, তবু তোমার দেখা নাই, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে শাহকে তীব্র কটাক্ষ তৃণমূলনেত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলা ব্যান্ডের জনপ্রিয় গান, “তোমার দেখা নাই”- এর উল্লেখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ও মোটা ভাই গঙ্গা ভাঙনে লোক মরে গেলেও তোমার দেখা নাই, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং করতেও তোমার দেখা নাই। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহম্মদ নুর আলম এবং ফরাক্কার প্রার্থী মহম্মদ আমিরুল ইসলামের সমর্থনে জনসভা থেকে এভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ও মোটা ভাই ফরাক্কা, সামশেরগঞ্জ, ভগবানগোলায় তোমার দেখা নাই। এই এলাকায় বন্যা রোধ করা দরকার। ফরাক্কা ব্যারাজে ঠিকমত ড্রেজিং হয় না। পলি জমে জমে প্রতি বছর বন্যা হয়। জলধারণ ক্ষমতা কমে গিয়েছে এর ফলে মানুষের সমস্যা হচ্ছে। বাংলা নদীমাতৃক রাজ্য। নদীর গতি রোধ করার ক্ষমতা আমাদের নেই। আমাদের নদীবন্ধন প্রকল্প নিয়ে কাজ চলছে। গবেষণা চলছে। গঙ্গা ভাঙন রোধে কাজ হচ্ছে। এই সমস্যার বিকল্প কী হতে পারে সেই পরিকল্পনা চলছে। আগে এই প্রকল্প কেন্দ্রের অধীনে ছিল, কেন্দ্র কোনও টাকা দেয়নি। কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি। কোনও কাজ করেনা ভোট চাওয়া ছাড়া। অনেক মানুষের জীবন, বাড়ি চলে গিয়েছে, আমরা চেষ্টা করি কিন্তু আমাদের টাকা দেয় না। গ্রামীণ রাস্তা, বাংলার বাড়ি করার টাকা দেয় না। তাও আমরা নদীর পাড় বাঁধানোর কাজ, উন্নতিসাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মা-বোনদের ভোট কাটার জন্য তুমি হচ্ছ ভোটকাটারি ভাই। নাম বোনেদের অধিকার নষ্ট করার জন্য মহিলা বিরোধী ভাই। নাম না অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ, কাকে ফোন করছ, সব জানি। তুমি সবচেয়ে বড় ভোটকাটারি ভাই। তুমি ভাবছ ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। জেনে রেখো আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে কোনওদিন এটা হতে দেব না। আমি মানে ১০০ ভাগ মানুষ। তাই তোমরা আমার উপর বদলা নিচ্ছ। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশনও ওদের আন্ডারে হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই করছে। একজন অফিসারের দুই ছেলে অসুস্থ। কোনওদিন কলকাতার কাছাকাছি ছাড়া কাজ করে না, বাচ্চাগুলোকে দেখতে হয়। তাঁকে পর্যন্ত তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। কীসের আন্ডারস্ট্যান্ডিং? সব বাংলার অফিসারদের নির্বাচনের সময়ে বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে? আর দেখে দেখে বিজেপির আত্মীয়দের এখানে আনছেন। ৫০০ জন অফিসারকে আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, যাতে বাংলার কাজ থমকে যায়। আরে তুমি একমাস থামাতে পারো। ইলেকশন তো এক মাসে শেষ। তারপর কাজ হবে।

আইটিবিপি-র ডিজির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এখানে শুনছি মেয়েদের চেক করবে। বিএসএফের নোটিফিকেশন দেখলাম, জানি না ঠিক কিনা। আইটিবিপি-র ডিজি এসে বলে গিয়েছে সব মেয়েদের চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে, মেয়েরা মেয়েদেরটা বুঝে নেবে। ২৯৪টি কেন্দ্রে আমি কিন্তু প্রার্থী। ভুলে যান কার কী নাম, কার কী ধর্ম। শুধু মনে রাখুন জোড়াফুল। জোড়াফুলে ভোট দিলে আমি আপনাদের রক্ষা করতে পারব। এভাবেই রবিবার বেলায় মুর্শিদাবাদবাসীকে ভরসা দেন তৃণমূলনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*