রোজদিন ডেস্ক :
তালসারির সমুদ্রে গত রবিবার রাহুল অরুণোদয় ব্যানার্জির মর্মান্তিক মৃত্যুতে এবার টলিউড জুড়ে সুরক্ষার দাবি জোরালো হোল। রাহুলের মৃত্যুর বিচার ও শিল্পী, কলাকুশলীদের সুরক্ষার দাবিতে আগামী মঙ্গলবার ৭ এপ্রিল থেকে কর্মবিরতি হবে টলিউডে। আজ সন্ধ্যায় আর্টিস্ট ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। যতদিন শুটিং এর জায়গায় এই সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হবে, ততদিন এই কর্মবিরতি চলবে। টলিউডের প্রভাবশালী ফেডারেশনও এই দাবিতে সরব।
গতকাল গভীর রাতে ওড়িশার তালসারি থানায় রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থা সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাজ্যে নির্বাচনের আগে যা নিয়ে প্রশাসনের অন্দরেও অস্বস্তি দেখা দিয়েছে। তালসারি পুলিশ এই নিয়ে কি ব্যবস্থা নেয়, টলিউড এখন তার অপেক্ষায়।
ছবি : ফেসবুক থেকে সংগৃহিত

Be the first to comment