দশে দশ

Spread the love
  1. প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। দেশের অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন পদ্মশ্রী প্রাপক এই চিকিৎসক।
  2. বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করল বিজেপি। বিজেপির দাবি, তাঁদের নির্বাচনী কার্যালয়ে পোস্টার টাঙাতে এসেছিল তৃণমূল। তাঁরা বাধা দিতেই কার্যালয়ে ভাঙচুর করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীর পোস্টার, হোর্ডিং ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
  3. সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যা তনুশ্রী মোদক ভট্টাচার্য-র বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করল পুলিশ। ওই মহিলা বিএলও-কে নোটিস পাঠানো হয়েছে।
  4. লিলুয়া দাগার বাগান এলাকায় অস্ত্র হাতে ঝামেলার ছবি ভাইরাল। তিনজনকে আটক করেছে পুলিশ।
  5. সারা সপ্তাহ জুড়েই জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডবের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
  6. সোমবার ভোর তিনটে নাগাদ প্রবল ধসে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ।
  7. সিকিমের মাঙ্গান জেলার লাচেন থেকে চুংথাং-র সংযোগকারী রাস্তার একটা বড় অংশ ভেঙে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় হাজারেরও বেশি পর্যটক। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ চলছে।
  8. তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মার বাড়ির পাশে বোমাবাজির অভিযোগ।
  9. সোমবার ভোরে তেহরানের দক্ষিণ-পশ্চিমে এসলামশাহর এলাকার কাছে একটি বহুতল আবাসনে বিমান হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
  10. সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় আড়াই শতাংশ। এর জেরে এই ধরনের জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম ফের ১১৫ ডলার ছাড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*