এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা, বিঘ্ন মেট্রো পরিষেবায়

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই মেট্রোর ব্লু লাইনে বিপত্তি। ফের মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টা। যার জেরে ব্যাহত হল পরিযেবা। ফলে নাকাল নিত্যযাত্রীরা। এদিন ব্লু লাইন বা দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে ব্যাহত হল মেট্রো পরিষেবা। বেলা সাড়ে ১১টা নাগাদ এক ব্যক্তি এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। তার জেরে ব্যাহত হয় পরিষেবা। তাঁকে উদ্ধার করা হয়। এর ফলে আপাতত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এর ফলে অসুবিধার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন স্বাভাবিক হয়নি পরিষেবা। এর আগে গত শনিবার দুপুরে বেশ কিছু সময়ের জন্য ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল। ওই দিন কালীঘাট স্টেশনে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*