রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সিইও কার্যালয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক করা হল আইএএস বিভু গোয়েল-কে। এর পাশে তাঁকে নোডাল অফিসারের দায়িত্বও দিয়েছে নির্বাচন কমিশন। আজ এক নির্দেশিকা জারি করে অবিলম্বে তাঁকে এই দায়িত্ব নিতে বলা হয়েছে।
নির্বাচনের আগে কমিশনের এই পফক্ষেপ অতীব গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
সূত্রের খবর, সদ্য নিযুক্ত অতিরিক্ত সিইও-কে নির্বাচন কমিশন, ট্রাইবুনালের দায়িত্ব প্রাপ্ত বিচারপতি ও কলকাতা উচ্চ আদালতের মধ্যে সমন্বয়কারী হিসাবে কাজ করতে হবে। নির্বাচন সংক্রান্ত সব নির্দেশও আপডেট দ্রুত বিচারপতিদের দিতে হবে, ট্রাইবুনালগুলির নিরাপত্তা, পরিকাঠামো ও প্রযুক্তিগত প্রস্তুতি তদারক করা, নির্বাচন কমিশনের পোর্টালে আবেদন সংক্রান্ত আপলোডের পরিস্থিতি পর্যবেক্ষণ করা, বিচারপতিদের সাম্মানিক, কাজ ও অর্থ দানের বিষয় সমন্বয় করা, ট্রাইবুনালের প্রস্তুতি, কাজের অগ্রগতি নিয়ে উচ্চ আদালতে অবহিত করা ও বিচারপতিদের প্রশ্নও অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা ইত্যাদি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্যের ভোটার তালিকায় বিবেচনাধীন থাকা ষাট লক্ষের কাছাকাছি নামের নিষ্পত্তি ও হয়ে গেছে বলে জানা যায়।
খুব দ্রুততার সঙ্গে এই কাজ চলছে। এবার অ্যাপেলেট ট্রাইবুনাল ও তৈরি হয়েছে বলে প্রকাশ। এর ফলে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই মিটবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment