রোজদিন ডেস্ক : বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান আগামীকাল তিন দিনের ভারত সফরে আসছেন। ৭ এপ্রিল থেকে তাঁর এই সফর নিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আশা দেখছেন অভিজ্ঞ মহল।
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকার গঠিত হওয়ার পর এই প্রথম ওই দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী এই
দেশ সফরে আসছেন।
বাংলাদেশে প্রায় দু-বছর আগে শেখ হাসিনার সরকার পতনের পর উভয় দেশের সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরেছিল। এর প্রভাব পড়ে বাণিজ্যিক ক্ষেত্রেও। ওই দেশে নতুন সরকার গঠিত হওয়ার পর উভয় পক্ষেই সম্পর্ক সহজ করার চেষ্টা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।
সূত্রের খবর, ভারত ছাড়া ও অন্যান্য দেশে রফতানি সহজ করার জন্য বাংলাদেশ এই দেশের আকাশসীমা ব্যবহারে ছাড় চাইতে পারে। এই ছাড়া স্থল বন্দরে ছয়টি বাংলাদেশের পণ্য প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা তোলার বিষয়েও আগ্রহী তারা।
ভারত ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানা গেছে।
সূত্রের খবর, বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে বিদেশ সম্পর্কে পরামর্শদাতা হুমায়ুন কবীরও আসছেন। তাঁরা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য মন্ত্রী পীযুষ গয়াল, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে দেখা করবেন।
দেশের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা অজিত দোভালের সঙ্গেও তাঁরা কথা বলতে পারেন।
বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ছাড়া দুই নিকটতম প্রতিবেশী দেশের সার্বিক সম্মান, সম্পর্ক উন্নয়ন ও এই সফরের লক্ষ্য।
আগামী ১১ ও ১২ এপ্রিল পোর্ট লুইসে ভারত সমুদ্র সম্মেলনেও বাংলাদেশের বিদেশ মন্ত্রী অংশ নেবেন বলে জানা যায়।
ওই দেশে ভারতের হাই কমিশনার প্রণয় শর্মা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে এই সব বার্তা দিয়েছেন বলে কুটনৈতিক মহলের ধারণা।
উভয় দেশের সার্বিক সম্পর্ক উন্নয়নে এই সফর নয়া দিশা দেখাবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment