১০টা

Spread the love
  1. মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।
  2. সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তভার সুপ্রিম কোর্টের। মোথাবাড়িকাণ্ডে সুপ্রিম কোর্টের তদারকিতে হবে এনআইএ-এর তদন্ত।
  3. বিক্ষোভের জেরে এবার সাতটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে দিল কংগ্রেস।
  4. এবারও ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশকে নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।
  5.  বুথের ক্যামেরায় কালো কাপড় বা বুথের ক্যামেরা বন্ধ দেখলে অবিলম্বে সেখানে পুনর্নিবাচন ঘোষণা করতে হবে।
  6. ১৮ এপ্রিলের মধ্যে রাজ্যে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
  7.  প্রচারে বেরিয়ে চিকিৎসা করছেন বীরভূমের নলহাটি বিধানসভার কংগ্রেস প্রার্থী আব্দুল করিম। বাড়িতে বসেই লিখে দিচ্ছেন প্রেসক্রিপশন।
  8. কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ- এর জালে বিহারের নালন্দার মহম্মদ ইউসুফ। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩টি দেশি পিস্তল, ২টি ৭ এমএম পিস্তল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি ম্যাগাজিন, ১৮টি ৮ এমএম কার্তুজ, ২২টি ৭.৬ এমএম কার্তুজ।
  9. ভাঙড়ের শাকশহর এলাকায় আরাবুল ইসলামের গাড়ির মিছিলে ইটবৃষ্টি, আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা।
  10.  যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে এই প্রথম দু’টি জাহাজ বেরিয়ে এল। একটি গ্রিসের পণ্যবাহী জাহাজ, অন্যটি লিবারিয়ার পতাকা লাগানো জাহাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*