রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল হলদিয়া আসছেন,
আজ হলদিয়ায় এক বিজেপি কর্মী খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ হলদি নদীর তীরে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বরও দাবি, এটি পরিকল্পিত হত্যা। সূত্রের খবর, মহাদেব বিশ্বাস নামের নিহত ব্যক্তি এলাকায় বিজেপির সক্রিয় সমর্থক হিসাবে পরিচিত। ভোট উপলক্ষে তাঁকে বিজেপির পতাকা লাগাতেও দেখা যায়।
গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভয়ের পরিবেশ তৈরি করতে এই খুন করেছে। ঘাসফুল শিবির তা অস্বীকার করেছে।
আগামীকাল হলদিয়া সহ পুর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রীর একাধিক নির্বাচনী সভা করার কথা। তার আগের দিন এই ঘটনা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে।

Be the first to comment