১০টা

Spread the love
  1. হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বললেন, আরজি কর মামলায় যদি দরকার হয় সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় ও অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই যেন কোনও দ্বিধা না করে তদন্ত এগিয়ে নিয়ে যায়। প্রয়োজনে যে কোনও ব্যক্তিকে জেরা করা যাবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের।
  2. মুম্বই ছত্রপতি শিবাজি বিমানবন্দরের একটি টার্মিনালে আগুন। টার্মিনাল ১বি-তে আগুন লাগে।
  3. মালদার প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবুর মরদেহ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় পৌঁছল কোতুয়ালি ভবনে।
  4. পানিহাটি থেকে আজ মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
  5. আদালতে অন্তর্বর্তী জামিন নিলেন বিজেপি বিধায়ক তথা দলীয় প্রার্থী শঙ্কর ঘোষ। গত ৬ এপ্রিল পুলিশকে ধমকের জেরে দায়ের হয়েছিল স্বতঃপ্রণোদিত মামলা। পুলিশের দায়ের করা সেই মামলাতেই এদিন শিলিগুড়ি আদালতে জামিন নিলেন শঙ্কর।
  6.  বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফের ১১ জন পঞ্চায়েত সদস্যেরা শাসকদলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুলক রায়।
  7. ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখে সুমতি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেডের মালিক রাজেন্দ্র কুমার গাংওয়াল। পর পর দুদিন ইডি দফতরে হাজিরা দেন তিনি।
  8. নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অসমে ভোটদানের হার ৮৪.৪২ শতাংশ। কেরলম ও পুদুচেরিতে ভোটদানের হার যথাক্রমে ৭৫.০১ শতাংশ ও ৮৬.৯২ শতাংশ।
  9. হরমুজ় বন্ধ করে দিয়েছে তেহরান। লেবাননে ইজ়রায়েলের হামলার পরই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।
  10. আমেরিকার প্রেসিডেন্টের হুঁশিয়ারি, যতদিন না সমঝোতা চূড়ান্ত হচ্ছে, ততদিন পর্যন্ত ইরানের আশেপাশের অঞ্চলে আমেরিকার সেনা মোতায়েন থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*