রাজ্যে এসআইআরে ব্যাপক হারে নাম বাদ, ইসি-কে চিঠি সিপিআইএমের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরে ব্যাপক সংখ্যক মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি। ৯০ লক্ষের বেশি নাম বাদ যাওয়ায় গভীর উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন, বহু ভোটারের নাম বিচারাধীন নামের এক অস্বচ্ছ শ্রেণীতে ফেলে রাখা হয়। নাম সংশোধনের জন্য প্রতিশ্রুতি দেওয়া মেকানিজমগুলি একেবারেই কাজ করেনি বা সাধারণের ধরা ছোঁয়ার বাইরে ছিল।
সিপিআইএমের শীর্ষ নেতার দাবি, স্বচ্ছ ও সরেজমিন যাচাই এর বদলে তথ্যগত অসঙ্গতির মত খামখেয়ালি মাপকাঠি ও গাণিতিক পরিভাষার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নাম বাদ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায় ভোটারদেরই সন্দেহভাজন হিসাবে দেখানো হয়েছে, ও নিজেদের নাগরিকত্ব প্রমাণের দায়ভার তাদের ওপরই চাপিয়ে দেওয়া হয়েছে।
এর ফলে সাধারণ মানুষের বিপুল আর্থিক ক্ষতি, হয়রানি, মানসিক আতঙ্ক, এমন কি মৃত্যুও হয়েছে।
এম এ বেবি মনে করেন, পুরো প্রক্রিয়াই অস্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ প্রান্তিক শ্রেণির মানুষ। বিশেষত সংখ্যালঘু মুসলিম, নারী, আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ।
সিপিআইএম দৃঢ়ভাবে মনে করে, ভোটাধিকার মৌলিক গণতান্ত্রিক অধিকার, যা নাগরিকদের সমতা ও মর্যাদার সঙ্গে যুক্ত। এই ভাবে কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না বলে ইসি- কে জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*